কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর বাবার জানাজায় হাজারো মানুষ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর বাবার জানাজায় হাজারো মানুষ
_______________________________


কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজা শুক্রবার বাদ জুমা কুমিল্লা টাউন হল মাঠে হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।

জানাজায় অংশ নেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

জানাজায় আরও অংশ নেন কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু, ব্যবসায়ী মোহাম্মদ আবু নাছের মানিক প্রমুখ।

জানাজায় উদবাতুল বারী আবু বলেন, আমার বাবা আলী ম্যানশনে ব্যবসা করতেন। তাঁকে মাফ করে দিবেন। পরে বুড়িচং উপজেলার দেবপুরের কাছিয়াতলী এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মো. শমসের আলী কুমিল্লা মেডিকেল সেন্টারে মারা যান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ