চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে চোরাই মোবাইল ও কসমেটিকস জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে চোরাই মোবাইল ও কসমেটিকস জব্দ
____________________________
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ১২টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন আটক করেন। অপর এক অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা থেকে বিভিন্ন প্রকার ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান দমনসহ যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। আটক করা পণ্যসমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :