শিমুলিয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 

যশোরের ঝিকরগাছায় শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন (শনিবার) বিকালে পাল্লা মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। 

শিমুলিয়া ইউনিয়নে জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: আইয়ুব হোসাইন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের ইউনিট সদস্য মফিজুর রহমান,  ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রশিবির নেতা মাজহারুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইসা মাহমুদ,শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের সহ- সভাপতি মাওলানা আব্দুল মালেক, সমাজকল্যাণ সম্পাদক নাসিরুজ্জামান, যুব বিভাগ সভাপতি নাজিমউদ্দীন বায়তুল সম্পাদক মো: ইউসুফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: এনামুল কবির,সহ জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নাল আবেদীন কর্মী সম্মেলনে দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব হোসাইন কে বিজয় করার লক্ষ্যে কর্মীদের বিশেষ দিক- নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ