বাঘাইছড়ি এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া'য় পুরস্কার বিতরণ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর ডেক্সঃ
বাঘাইছড়ি প্রতিনিধি-

সোমবার (১৭ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১০ঘটিকায় রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন মিলনায়তন হল রুমে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার। 

এতে সঞ্চালনায়ের দায়িত্ব পালন করেন উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক সক্রেটিস চাকমা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজ এর সভাপতি শিরীন আক্তার। 

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি'র সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি থানা'র অফিসার ইনর্চাজ মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম সহ আরো অতিথি ও অভিভাবক বৃন্দ।

এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো,সৃতি পরিক্ষা, কবিতা আবৃত্তি সহ আরো অনেক প্রতিযোগিতা।

আমন্ত্রিত অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণের পরে উপজেলা মিলনায়তন হল রুমে  সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ