খুলনায় ময়লা পোতা হরিজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে, সোমবার রাত সাড়ে ১০,টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনিতে ঘটনাটি ঘটে, নিহত যুবক সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে,
সোনাডাঙ্গা মডেল থানার এস আই আবুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল, সে সাচিবুনিয়ার বাসিন্দা, সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনিতে রাতে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪-৫ জন যুবক তার উপর অতর্কিত হামলা করে, এ সময়ে ওই যুবকদের মধ্যে এক যুবকের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পেটের নিচে আঘাত করলে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে,
তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়, পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,
স্থানীয়রা এ হত্যাকাণ্ডের ব্যাপারে কেউ কোন কথা বলছে না, অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে এবং তাদের আশপাশের সিসি ফুটেজ গুলো সংগ্রহ করা হচ্ছে, তবে ঘটনাটি মাদক কেন্দ্রিক বলে তিনি আরো ও জানান,
আপনার মতামত লিখুন :