ফেনীতে বন্ধু মহল ফেনী জেলা’র উদ্যোগে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রায়হান উদ্দিন 
ফেনী প্রতিনিধিঃ



ফেনী জেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন "বন্ধু মহল ফেনী জেলা"র আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  গত ১৬/৭/২০২৫ইং রোজ বুধবার ১২ ঘটিকার সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উল হক এর দিকনির্দেশনায়  ফেনী পশুরাম উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন বন্ধু মহল ফেনী জেলা। 

সংগঠনের পরিচালনা পরিষদের পরিচালক, আবদুর রহিম ফরহাদ এর সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাজিম উদ্দিন, মীর হোসেন রাসেল, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহমুদ হাসান রাফি,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, দপ্তর সম্পাদক সাগর, প্রচার সম্পাদক মোহাম্মদ আরাফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আরোহী, সদস্য আবু তালেব রিপন সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। 

এসময় বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন বন্ধু মহল ফেনী জেলা, এবং ফেনীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উল হক বলেন" আমরা সব সময় দুর্যোগ প্রতিরোধে কাজ করতেছি, এবং বিভিন্ন সময় বন্ধু মহল ফেনী জেলা’র পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার ও চিকিৎসা সহায়তাসহ সকল ধরনের মানবিক কাজ গুলো করে আসছি।  আমি সবার কাছে দোয়া চাই যেনো আমি সব সময় মানবিক কাজ গুলো সুন্দর ভাবে করতে পারি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ