যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু অবহেলার অ'ভিযোগে ক্ষো'ভ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১০ মাস বয়সী এক শিশুর মৃ'ত্যুকে কেন্দ্র করে অবহেলার অ'ভিযোগ উঠেছে। শনিবার বিকেলে এ ঘটনাকে ঘিরে হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মৃ'ত শিশুর নাম নাজমা। সে যশোর শহরের শংকরপুর এলাকার নুর ইসলামের কন্যা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ মে থেকে শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিল নাজমা। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

শিশুটির পরিবারের দাবি, খুলনায় নেওয়ার প্রস্তুতির সময় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নিচে নামানোর মুহূর্তে অক্সিজেনের সংযোগে পরিবর্তন আনা হয়। এরপর থেকেই শিশুটির অবস্থার দ্রুত অবনতি ঘটে।

শিশুটির বাবা নুর ইসলাম অভিযোগ করে বলেন, অক্সিজেনের সংযোগ পরিবর্তনের পর তার মেয়ের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।

ঘটনার পর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষো'ভ প্রকাশ করেন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও পরে তারা মরদেহ নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

#যশোর #সদর #হাসপাতাল #অনিয়ম


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ