পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনাঃ
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা, বুধবার ( ১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পথযাত্রা শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরের হামলা চালায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ।
এনসিপি নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্য যাচ্ছে, তাদের উপর হামলার আশঙ্কা করছি, গাড়ি বহরের একটি অংশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারিনি, তাই পুলিশ সুপার কার্যালয় আশ্রয় নিয়েছি।
এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, আমরা যখন রওনা দিয়েছি, তখন আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে, আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি শান্ত কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা গেছে, এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়ি বহর লক্ষ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করে, এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে, পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যেও সংঘর্ষ চলছে।
প্রসঙ্গত বুধবার দুপুর ১,টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকার এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন, এবং উপস্থিত এনসিপির নেতা কর্মীদের উপর হামলা চালান।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি,) মার্চ টু গোপালগঞ্জ, কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্য ইউ এন ওর, গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :