তাজমহল মোড়ে মাদক ও দেহ ব্যবসার রমরমা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ফাঁড়ির চোখের সামনেই চলছে অনৈতিক বাণিজ্য!
ময়মনসিংহ শহরের ব্যস্ত তাজমহল মোড়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মাদক ও নারী দেহ ব্যবসা। আশ্চর্যের বিষয়, এই অনৈতিক বাণিজ্য চলছে পুলিশের ফাঁড়ির সামনেই—যেখানে নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানেই চলছে অবৈধ কর্মকাণ্ডের রমরমা।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজমহল মোড়সংলগ্ন কয়েকটি গেস্টহাউজে রাতভর ডিজে পার্টির নামে চলে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের লেনদেন। একই স্থানে চলছে নারী দেহ ব্যবসার ঘৃণ্য কার্যক্রমও। সম্প্রতি র্যাবের অভিযানে এসব গেস্টহাউজে মাদক ও দেহ ব্যবসার প্রমাণ মিলেছে।
এলাকাবাসীর অভিযোগ, ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিন সাহেব এ বিষয়ে রহস্যজনক নীরব ভূমিকা পালন করছেন। তাদের প্রশ্ন—ফাঁড়ির চোখের সামনেই যখন এমন অপরাধ ঘটে, তখন সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়?
সচেতন নাগরিকদের দাবি, এখনই প্রশাসনের কঠোর অভিযান চালিয়ে এসব গেস্টহাউজ বন্ধ করতে হবে। নইলে পুরো ময়মনসিংহ শহর মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হবে।
🗣️ জনগণের প্রত্যাশা:
অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তাজমহল মোড় ও আশপাশের এলাকায় মাদক ও দেহ ব্যবসা বন্ধ করবে প্রশাসন—এটাই এখন নগরবাসীর একমাত্র দাবি।
✍️ মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার
📞 প্রতিদিনের কণ্ঠস্বর
আপনার মতামত লিখুন :