বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
______________________________
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ১০নং বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাকিলা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শোভনালী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাংবাদিক আব্দুর রাজ্জাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. ছায়ফুল ইসলাম, জেসমিন আরা, তাছলিমা পারভীন, জাহানারা খাতুন, জাকির হোসেন, তায়জুল ইসলাম, রোজিনা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অফিস সহকারী হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে সান সাইন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শরিফুল ইসলামের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
আব্দুর রাজ্জাক,
আশাশুনি প্রতিনিধি
আপনার মতামত লিখুন :