নীড় বাঁধবো


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

কবিতাঃ 

নীড় বাঁধবো

মোঃসফিউল্লাহ

স্বপ্ন ছিলো ----
নীড় বাঁধবো মঙ্গল গ্রহে 
করবো বিচরণ,
নতুন সূর্যের ভালোবাসায় 
রাঙিবে দু'জীবন।
মিটিমিটি জোনাক জ্বলবে 
ধ্রুব তারার মতন,
চাঁদের দেশে থাকবো দু'জনা 
দেখবো এ গগন।

কথা ছিলো ----
প্রেম বৃন্দাবনে নীড় বাঁধবো 
তুমি ও আমি,
থাকবো শুধু তোমায় নিয়ে একা 
 মুহব্বতে নিত্যযামী।
বনে বনে ঘুরবো দুজনা 
ফুল কুড়াবে তুমি,
বিনি সুতার মালা গেঁথে 
গলায় পড়াবে প্রেমী।

ওয়াদা ছিলো ----
নীড় বাঁধবো দু'জনার  হাত ধরে
অন্য কারো না,
আমায় ছাড়া ভালবাসার সুজন 
কোথাও খুজবে না।
আমার কোলে মাথা রাখবে  
চন্দ্রিমা রাতের আঙিনা। 
ফুলে ফুলে মিষ্টি সুবাস ছড়াবে 
বাতাস বহিবে দখিনা।

 ইচ্ছা ছিলো----
নীড় বাঁধবো সমুদ্র  সৈকতে 
ঢেউয়ে কাটব সাঁতার,
হাঁটবো মোরা সমুদ্র সৈকতে 
ঝিনুক কুড়াব এবার।
তব গলায় পরাবো মুক্তোর মালা 
সূর্য ডুববে ওপার,
মধুর আলিঙ্গনে জড়াব তোমায়
প্রেম দেব উপহার।

কবি ও লেখক :মোঃসফিউল্লাহ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ