নিজস্ব প্রতিবেদনঃ
বাংলা লোকসংগীতের গর্ব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন আর নেই।
৮ জুলাই ২০২৫ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে লালন ফকিরের আধ্যাত্মিক গানকে পরম মমতায় ধারণ করে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন এই মহান শিল্পী। “লালন সম্রাজ্ঞী” নামে খ্যাত ফরিদা পারভীনের কণ্ঠে “তোমার বানী শুনে বাউল হলাম”, “মিলন হবে কত দিনে”, “নিন্দা করিলে পর হবিকে” প্রভৃতি গান হয়ে উঠেছে এক একটি কালজয়ী শিল্পনির্মাণ।
সংগীতে অবদানের জন্য ফরিদা পারভীন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর গানে ছিল আত্মসন্ধান, স্রষ্টার প্রতি নিবেদন ও মানবধর্মের এক শুদ্ধ উচ্চারণ।
তাঁর মৃত্যুতে দেশজুড়ে সংগীত অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংস্কৃতি অঙ্গনের সহকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ভক্তরা শোকবার্তায় তাঁর অবদানের কথা স্মরণ করছেন এবং প্রিয় শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতেই তাঁর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে ।
আমরাও এই মহান শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
আপনার মতামত লিখুন :