জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদের সমাধিতে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিরঞ্জন মিত্র (নিরু)
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সদস্যবৃন্দ।
(৫ আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টার দিকে শহীদের সমাধিতে পুষ্পস্তবক, কবর জিয়ারত ও শহীদদের আত্নার মাগফিরাত কামনা করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে, এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ প্রেস ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :