ঝিকরগাছায় উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন এর ঈদ পূনর্মিলনী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :



বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে ঈদ পূনর্মিলনী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকাল ৪ টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গন এ ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আদর্শ শিক্ষক ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট ট্রেজারার  প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন।  আদর্শ শিক্ষক ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার নেতা অধ্যাপক এস এম মিজানুর রহমানে এর  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, যশোর জেলা সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মশিউর রহমান এর সভাপতিত্বে, উপজেলা  প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম, উপজেলা উপদেষ্টা, অধ্যাপক হারুন অর রশিদ। এ ছাড়া, জনাব মাহবুবুল আলম মন্টু,আব্দুসামাদ,মাওলানা দ্বীনইসলাম, অধ্যাপক আব্দুল মতিন,আবিদুর রহমান সহ অনুষ্ঠানে আদর্শ শিক্ষক ফেডারেশন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ