চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাস উপলক্ষে যুবক–তরুণদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাস উপলক্ষে যুবক–তরুণদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
_________________________________



মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যুবক ও তরুণ প্রজন্মকে নিয়ে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজন করা এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“বিজয়ের এই মাসে ভিক্টোরি রান আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর আমাদের প্রিয় বাংলাদেশ বিজয় অর্জন করে। সেই বিজয়ের ৫৩ বছর পরে যুবক, তরুণ ও ছাত্র সমাজের নেতৃত্বে আমরা ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি দেশ গড়াই আমাদের লক্ষ্য। তরুণদের নেতৃত্বে আমরা প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা চাই সুশাসন, শান্তি ও টেকসই উন্নয়ন। আগামী দিনের পরিবর্তনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য যাত্রা শুরু হয়েছে—এ যাত্রা চলবে।”

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার হাজারো তরুণ, যুবক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ৮টায় শুরু হওয়া প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই দৌড় দ্বারিয়াপুর ট্রাক স্ট্যান্ড থেকে শুরু হয়ে দেবিনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। দীর্ঘপথের এই দৌড় জনমনে ব্যাপক সাড়া তোলে।

দৌড় শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন—

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম,

কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান,

জেলা আমীর মাওলানা আবুজার গিফারী,

নায়েবে আমীর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান,

সেক্রেটারি আবু বকর,

সহ–সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান,

পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী,

সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম,

পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফি এনায়েতুল্লাহ,

বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ।


মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ