ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক
__________________________
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক, ঢাকা উত্তর মহানগর শাখার সহ সভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।
ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঁইঞা জানান, গোপন সূত্রে সংবাদ পান যে -নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস তার বাড়িতে অবস্থান করছেন এবং গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন।
সংবাদ পেয়ে ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়।
তাকে ডিবি কার্যালয়র নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :