সারাদেশে শিশু ধর্ষণ রাতের অন্ধকারে পরিকল্পিত অগ্নিকাণ্ড,ডাকাত, হিমশিম খাচ্ছে প্রশাসন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা।
"ঘুমিয়ে আছে শিশুর পিতা
সব শিশুরই অন্তরে"
আজকের নিষ্পাপ অবুঝ বাচ্চাদের মধ্যে লুকিয়ে আছে জাতির ভবিষ্যৎ। অথচ একটি গণতান্ত্রিক দেশের বর্তমান দৈনন্দিন প্রেক্ষাপট চরমভাবে লজ্জিত,অপমানিত। অনুসন্ধানে প্রকাশ,বিভিন্ন গণমাধ্যমে শিশু আসিয়া সহ অগণিত শিশু ধর্ষণের শিকার হলেও প্রশাসন অনেকটা নির্বিকার।ধর্ষণ ও রাতের অন্ধকারে ডাকাতি সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত গুলোতে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চলছে। খুলনার বটিয়াঘাটায় প্রতি রাতে ডাকাতের উপদ্রবে এলাকার মানুষ ভয়ে থাকে। অপরাধীদের ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পর হতে এদেশের মানুষ,তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুন্দর দেশের প্রত্যাশা করেছিল। সময়ের ব্যবধানে সাধারণ মানুষ, সরকারের প্রতি,প্রশাসনের প্রতি আস্থা কমতে শুরু করেছে।
খুলনা বিভাগীয় শহর সাতক্ষীরা এবং শ্যামনগর উপজেলার অনেকের সাথে কথা বলে জানা যায়, চিহ্নিত ধর্ষকদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড।মুসলিম হলে-ইসলাম ধর্ম মতে,হিন্দু হলে সনাতনী মতে ও অন্য ধর্মের হলে সে ধর্মের নিয়ম অনুযায়ী দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। হয়তো অচিরেই দেশের আইন ব্যবস্থা পরিকল্পিত, জঘন্য ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করবে।নতুবা দেশের আপামর জনতা উপযুক্ত জবাব দেবে বলে আশা ব্যক্ত করেছেন অসংখ্য বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :