আহত শিক্ষা গুরু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

 আহত শিক্ষা গুরু 

 মোঃ সফিউল্লাহ
____________________________________



 তোমার শিক্ষা গুরু আহত 
 দাও শিক্ষার্থী হুংকার,
 কেন রক্তাক্ত হচ্ছে শিক্ষক
 রাজপথে বারবার।

 কেন পুলিশ শিক্ষকদের করবে 
 নির্দয়ভাবে বেত্রাঘাত,
 ভয় নেই রাজপথে সদা আছে 
 জুলাই বীর হাসনাত।

তারা কি দেখেনি কিভাবে
ছাত্র-জনতা-শিক্ষক,
রাজপথে স্বৈরাচার হঠাচ্ছিল
ছিল না কোন রক্ষক।

যারা রক্তাক্ত করেছে রাজপথে
শিক্ষকের পবিত্র দেহ,
তারাই পতিত স্বৈরাচারী দোসর
জালিমদের কেহ।

শিক্ষকদের দাবির সাথে একমত
জুলাই বিপ্লবী সন্তান,
তাদের ন্যায্য দাবি নস্যাৎ করবে 
নেই কোন মাস্তান।


 প্রকাশনায়: কণ্ঠস্বর প্রকাশনী 
সুমকো মাল্টিমিডিয়া এন্ড পাবলিকেশন্স লিঃ
ঢাকা,বাংলাদেশ 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ