সিদ্ধিরগঞ্জে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা, আহ্বায়ক সামাদ ও সদস্য সচিব হুমায়ুন কবির
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
হাসান আজমেদ প্রান্ত,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ৩ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) রাতে শিমরাইল মোড়ের রহমান টাওয়ারস্থ চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. আব্দুস সামাদকে আহ্বায়ক ও মো. হুমায়ুন কবিরকে সদস্য সচিব করা হয়েছে। এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক মনির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জিএম সুমন মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, থানা সভাপতি সোলেমান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বিজয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহ-সভাপতি জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক – করিম,
যুগ্ম আহ্বায়ক – রাসেল, সুজন, খোকন মিয়া, হুসনে আরা।
সদস্য – শাহ আলম, মো. নাজমুল হক, আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, আনোয়ারা, ফাতেমা বুলবুলি লতা।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সবাইকে অপরাধ ও অনিয়ম থেকে দূরে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, “জাতীয়তাবাদী আদর্শই পারে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে। আমরা সেই পথেই আছি, থাকবো।”
আপনার মতামত লিখুন :