দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন
____________________________________
মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে জেলা সদরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে শেষ হয় এবারের দুর্গোৎসব।
বিকেলে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে কয়েক শত ট্রাক ও পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে ভক্তরা সমবেত হন চৌমোহনাস্থ কালী মন্দির প্রাঙ্গণে। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শঙ্খ, ঢাক-ঢোলের তালে, তরুণদের গান ও নৃত্যে উৎসবমুখর পরিবেশে মেতে ওঠে শহর। দেবীকে ভক্তি জানাতে রাস্তায় দু’পাশে হাজারো মানুষ ভিড় করেন।
পরে একে একে প্রতিমাগুলো মনুনদীর চাঁদনীঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। এবছর মৌলভীবাজার জেলায় মোট ১০১০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
চাঁদনীঘাট প্রতিমা বিসর্জন স্থানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,
ক্রাইম রিপোর্টারঃ
আপনার মতামত লিখুন :