সুনামগঞ্জের ধর্মপাশায় ডুবন্ত নলকূপ থেকে উচ্চ চাপে কাদাজল মিশ্রিত গ্যাস ওপরে উঠছে


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী।
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এই ঘটনা ঘটে। যা দেখতে ভিড় করেন স্থানীয়রা।

উপজেলা প্রশাসন ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ধর্মপাশার রাজাপুরের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষে এরই মধ্যে পুরো হাওর পানিতে টইটম্বুর। হঠাৎ হাওরে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস ওপরে উঠতে থাকে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া বলেন, হাওরের মাঝখান থেকে হঠাৎ দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে। সেটি দেখতে আমরা এখানে এসেছি।

ধর্মপাশার পাইকুরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক বলেন, এই গ্রামের অনেক জায়গায় গ্যাসের ক্ষণি রয়েছে। তবে আজ দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে ওপরে উঠতে থাকে। বিষয়টি জেনে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে।

ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বলে অনেকেই আমাকে কল দিয়েছে। এই বছরের জানুয়ারিতে একই জায়গা থেকে গ্যাস উঠেছিল। তবে আমরা এখনও নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি যাচাই করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ