বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
কারো হাতে গাদা ফুলের মালা, কারো হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। সড়কের দু’পাশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা যায় অসংখ্য নেতা কর্মীকে ।
বুধবার সকালে সিলেট নগরীর চৌকিদিখি এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মত সিলেট বিভাগ সফরে আসলেন তারেক রহমান। সিলেট আসার পর দলীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।
সরেজমিন দেখা যায়, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে চৌকিদেখি এলাকা হয়ে সবুজ চাবাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা। চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরাও।
চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়াও সিলেট নগরের আরও তিনটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।
সিলেট থেকে ফেন্সুগঞ্জ হয়ে রাজনগর সড়কের দুপাশে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান করেন। জনসভায় প্রধানমন্ত্রী ৫০ জন চা শ্রমিকের ঘর নির্মানের জন্য দুই লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন এবং উক্ত সময়ই তিনজনকে ২লক্ষ টাকার চেক প্রদান এবং তিনি উল্লেখ করেন বাকী পরিবারের বরাদ্দকৃত টাকা প্রশাসনের মাধ্যমে দেয়া হবে।
আপনার মতামত লিখুন :