বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল 


আব্দুস সালাম, নীলফামারীঃ 



নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, নীলফামারী -১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইন্জিনিয়ার শহরিন ইসলাম চৌধুরী তুহিন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় জামিন আবেদন শুনানি শেষে জেল হাজতে প্রেরনের প্রতিবাদে ও হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন, নীলফামারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নীলফামারী জেলা ইউনিট।

বুধবার ৩০শে এপ্রিল দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম এর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।

আরও বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি রবিউল আলম আহসান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট মোঃ রোকুনুজ্জামান শাহীন সহ অনেকে।

কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু সোয়েম ও এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন, আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। ‘অবিলম্বে প্রিয় নেতা ইন্জিনিয়ার শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনৈতিক কারণে আমাদের প্রিয় নেতার নামে মিথ্যা মামলা করেছিলেন। যদি দ্রুত তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ