লালমনিরহাটে একটি পরিবারের ৯ সদস্যের পাঁচজন অন্ধ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

লালমনিরহাটে একটি পরিবারের ৯ সদস্যের পাঁচজন  অন্ধ
__________________________________


লালমনিরহাট জেলার  একটি পরিবারের পাঁচ জনলালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা দীঘলটারী গ্রামের শাংকার চওড়া এলাকার জন্মান্ধ এমদাদুল হকের (৫৭) পরিবার এটি।

এমদাদুল হকের ছেলে অন্ধ নূরনবী ইসলামের দুই বছরের শিশু সন্তান আসিফও চোখে ভালো দেখে না। ছোট্ট এই শিশুর চোখের উন্নত চিকিৎসা না হলে তাকেও হয়তো দোতারার সুরে নির্ভরশীল হতে হবে ভবিষ্যতে। 

নূরনবীর বাবা এমদাদুল হকের বসত বাড়িতে গেলে তিনি জানান, জন্ম থেকে তিনি দৃষ্টি প্রতিবন্ধী। প্রায় তিন যুগ আগে বিয়ে করেছেন পাশের মান্নানের চৌপতি গ্রামের নুরজাহান বেগমকে (৫৩)। তার তিন ছেলে ও এক মেয়ের সবাই জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা হলো নূরনবী ইসলাম (২৭), নুর আলম (২২), লিমন মিয়া (১৯) ও মেয়ে রেশমা।  অন্ধ অসহায়  জীবন যাপন।    

দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর এর প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপ করলে অন্ধ পরিবারের প্রধান     এমদাদুল হক জানান পরিবারের নয় সদস্য নিয়ে খুব কষ্টের জীবন যাপন করছি। আমরা সমাজের অসহায় আমাদের দেখার কেউ নেই। সরকারি  জি আর এর আসন্ন ঈদ উপলক্ষে  ১০ কেজি চালের শুধুমাত্র একটি কার্ড পেয়েছি। যাহা আমার পরিবারের জন্য অতি সামান্য। তাই আমি সমাজের বিত্তবানদের প্রতি  আমার অসহায় পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

লালমনিরহাট  প্রতিনিধি :


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ