গাছায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ তিনজন আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শাহিনুর রহমান শাহিন
গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয়ভাবে তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নিশাদ খান (২৬), মোঃ সাগর (২০) ও মোঃ জাহিদ (২৮)। পরে তাদের দেহ তল্লাশি করে দেশীয় লোহার তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।ঘটনার সময় ধস্তাধস্তিতে তারা সামান্য আহত হলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আইনগত ব্যবস্থা:
আটককৃতদের বিরুদ্ধে গাছা থানায় অস্ত্র আইনের ১৯(ই) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :