পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি সেবায় নতুন যুগের সূচনা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

জমির উদ্দীন 
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ 



ভূমি-সংক্রান্ত জটিলতা ও হয়রানির অবসান ঘটাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’।

আজ সোমবার (১৯ মে) দুপুরে দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

নতুন এ সেবার আওতায় জমির খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ সব ধরণের ভূমি সেবা এখন থেকে এক কক্ষে ঘুরেই সম্পন্ন করা যাবে। হেল্প ডেস্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেবা গ্রহণকারীরা সহজেই তাদের কাজ শেষ করতে পারবেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, সহকারী কমিশনার (ভূমি) নিজ ডেস্ক থেকেই পুরো কার্যক্রম তদারকি করতে পারবেন। এতে সেবার মান বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং কমবে হয়রানি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পঞ্চগড় সদর ও বোদার পর এবার দেবীগঞ্জেও চালু হলো এ কর্পোরেট সেবা। জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে জেলার পাঁচটি উপজেলাতেই চালু হবে এই ব্যবস্থা।

সেবাপ্রার্থীরা জানান, আগে একটি কাজের জন্য তাদের বারবার অফিসে যেতে হতো, সময় ও অর্থ নষ্ট হতো। এখন এক কক্ষে সব সেবা পাওয়ায় তারা সন্তুষ্ট। বিশেষ করে সহকারী কমিশনারের (ভূমি) কক্ষ থেকেই সরাসরি মনিটরিংয়ের সুবিধায় সেবা আরও গতিশীল হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক বলেন, “আমরা পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ভূমি অফিসগুলোকে কর্পোরেট সার্ভিস সিস্টেমের আওতায় আনছি। উন্নত দেশের মতো বস ও অধীনস্থ কর্মকর্তারা একসঙ্গে বসে কাজ করলে দায়িত্ববোধ ও সেবার মান বাড়ে। এতে স্বচ্ছতা ও গতিও নিশ্চিত হয়।”

এই পদক্ষেপ পঞ্চগড় জেলায় ভূমি সেবায় নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ