ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নজরুল ইসলাম


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আমির হোসেন, 
ঝালকাঠি প্রতিনিধিঃ



বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২৫ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝালকাঠি কর্তৃক  জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন নলছিটি উপজেলা নির্বাহি অফিসার মোঃ নজরুল ইসলাম
ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে নলছিটির উপজেলা।

 ১১ জুলাই জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয আয়োজিত অনুষ্ঠানে নলছিটি  উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঝালকাঠির জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচারক তাপস কুমার। একজন কর্তব্য পরায়ন, সৎ, সাহসী,  মানবিক ও জনবান্ধব ইউএনও'র এসফলতায় নলছিটর বিভিন্ন মানবিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ