চোরাকারবারীর সঙ্গে থানা পুলিশের আঁতাঁত দু এস আই ক্লোজড
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনা
চোরাকারবারীর সঙ্গে আঁতাতের অভিযোগে ঝিকরগাছা থানা পুলিশের দুই এসআইকে বুধবার (২০ আগস্ট) রাতে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে অভিযুক্ত দুইজন হলেন -ঝিকরগাছা থানার এসআই রাজু ও এএসআই ওয়ালিদ।
এর আগে এসআই রাজু ও এ এস আই ওয়ালিদের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ উঠেছিল, এমনকি তারা সাদা পোশাকে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে চোরাকারবারীদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করত।
পুলিশ জানায়, যশোরের ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী চোরাকারবারি সাইফুল ইসলামের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চোরাই মোবাইল ফোন আটকের পর ছেড়ে দেওয়ার অপরাধে রাজু ও এ এস আই ওয়ালিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দেন।
গত ১৫ আগস্ট ঝিকরগাছার নাভারন পুরাতন বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী চোরাকারবারি সাইফুল ইসলামের দোকানে অভিযান চালায় শাশা ও ঝিকরগাছা থানার পুলিশ, এ সময় তার দোকানে তল্লাশি করে ৫৩,টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বিএনপি নেতা লেল্টু হাজীর মধ্যস্ততায় পুলিশ দুইটি মোবাইল ফোন নিয়ে সাইফুলকে ছেড়ে দেয় এবং উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে যায় এ ব্যাপারে ঝিকরগাছা ও শাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযানের বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেছিলেন।
পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, পরে গত রোববার দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেলের নেতৃত্বে ডিবি পুলিশ ঝিকরগাছার নাভারন পুরাতন বাজারের সাইফুলের মোবাইলের দোকানে অভিযান চালায় এ সময় সাইফুল ইসলামকে আটক ও তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৪ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়, আটক সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে ভারতীয় চোরাই মোবাইল ফোন বিক্রির কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেন।
বৃহস্পতিবার ( ২১ আগস্ট) দুপুরে এসআই রাজুর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ঢাকায় কোর্টে হাজিরা দিতে এসেছি, তবে ক্লোজড সম্পর্কে আমি কিছু জানি না,
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড (অপস) আবুল বাশার জানান, ভারতীয় চোরাই মোবাইল ফোন আটকের পর ছেড়ে দেওয়ার অপরাধে দুই এসআইকে ক্লোজড করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :