গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে অসহায় বৃদ্ধাকে মারধর


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

এস.এম.জামাল উদ্দিন শামীম
গফরগাঁও উপজেলা প্রতিনিধিঃ 



ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে অসহায় বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রেনুয়ারা খাতুন(৫৫)উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী। 

তিনি বর্তমানে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার ১৫ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে স্থানীয় মৃত সিদ্দিকুর রহমানের ছেলে খলিলুর রহমান (৪৫) তার ছেলে আল আমিন (২৫) ও স্ত্রী নাসিমা খাতুন (৪০) এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বৃদ্ধা রেনোয়ারা খাতুন কে মারধর ও কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধন করে বলে জানাই ভুক্তভোগী পরিবার। দীর্ঘদিন যাবত খলিল ও তার ছেলেমেয়েদের অমানবিক নির্যাতনের শিকার নুরুল ইসলামের পরিবার। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকাল ৪ ঘটিকায় নুরুল হোসেনের বাড়িটি পুরুষ শূন্য থাকায় ধানের বীজতলায় খলিলুর রহমানের হাঁস কর্তৃক ক্ষতি সাধনে রেনুয়ারা খাতুন প্রতিবাদ করায় খলিলের ছেলে আল-আমিন অকথ্য ভাষায় গালিগালাজ মারপিট শ্লীলতাহানি করে পরবর্তীতে খলিল বাহিনী ভুক্তভোগীর ধানের বীজ তলা ও লাউক্ষেতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন।

এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে ,এরা একদলভুক্ত, সন্ত্রাসী ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের জড়িত, এদের আইনের আওতায় আনার দাবী অসহায় পরিবারের। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ধরণের নেক্কার জনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় স্থানীয় সচেতন মহল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ