নেত্রকোনায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে অবস্থান ধর্মঘট


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নেত্রকোনায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে অবস্থান ধর্মঘট
____________________________



নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৮ দফা দাবির পক্ষে অবস্থান ধর্মঘট পালন করেছেন নেত্রকোনায় কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যরা। এই কর্মসূচিতে যোগ দেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও।

বুধবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনএ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, সহসভাপতি হান্না বর্মন এবং নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর সুবর্ণা আচার্যসহ স্থানীয় নার্সিং নেতৃবৃন্দ।

বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে যুক্ত করার প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি নার্সিং পেশার স্বাধীন কাঠামো ও উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি তারা তাদের পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান।



ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ