বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অফিস সময় পুনর্নির্ধারণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অফিস সময় পুনর্নির্ধারণ
____________________________________
দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকল অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
অন্যদিকে, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী রোববার, ৫ এপ্রিল ২০২৬ নতুন ঘোষণা আসবে বলে জানা গেছে।
এই উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাপ কমানো এবং সাশ্রয় নিশ্চিত করার আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :