সাতক্ষীরা শ্যামনগরে সড়ক নির্মাণ কাজের খোঁড়া গর্তে বাস উল্টে হতাহত বহু যাত্রী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাতক্ষীরা শ্যামনগরে সড়ক নির্মাণ কাজের খোঁড়া গর্তে বাস উল্টে হতাহত বহু যাত্রী
_____________________________
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্মাণাধীন সড়কের জন্য খোঁড়া গর্তে,একটি যাত্রীবাহী বাস পড়ে গেছে। এতে বাসচালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছে।তবে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার ভেটখালি এলাকায় মানিকখালি সংলগ্ন সওজের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ হয়ে ভেটখালী রুটে চলাচলকারী বাসটি রাস্তা নির্মাণ কাজের জন্য খোঁড়া পাশে থাকা গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় বাসচালক সহ কয়েকজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান বলেন, “আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো খবর পাইনি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরা।
আপনার মতামত লিখুন :