মান্দায় মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী স্মরণে ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন চক ইসলামপুর


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মান্দায় মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী স্মরণে ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন চক ইসলামপুর
_________________________________


নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনার এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চক ইসলামপুর ফুটবল একাদশ।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টায় চক ইসলামপুর ফুটবল একাডেমির আয়োজনে স্থানীয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণ দর্শকদের দারুণ বিনোদন দেয়। শেষ পর্যন্ত চক ইসলামপুর ফুটবল একাদশ এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন ডা. সিদ্দিকুর রহমান প্রামাণিক। এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে  জাকির হোসাইন, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, শাহাদাত হোসেন, মহাসিন রেজা, নুরুল ইসলাম, সাইদুর রহমান, আবু রায়হান, ফিরোজ সামসুল আলম, আব্দুল বারী, আতিকুর রহমান ও জালাল উদ্দীনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক ছিলেন এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। তার স্মৃতি ধরে রাখতে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহবুবুজ্জামান সেতু,
নওগাঁ জেলা প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ