সরোজ দেব সম্মাননা পেলেন ১০ বিশিষ্ট জন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সরোজ দেব সম্মাননা পেলেন ১০ বিশিষ্ট জন
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
সাহিত্য-সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দশ বিশিষ্টজনকে দেওয়া হলো ‘সরোজ দেব স্মারক সম্মাননা’। সাহিত্য, কবিতা, নাটক, কাব্যগ্রন্থ, বাচিকশিল্পী, সাংবাদিকতা, অংকন ও গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে এই দশ গুণীজনকে দেওয়া হয় ‘কবি সরোজ দেব স্মারক সম্মাননা’।
সম্মাননাপ্রাপ্তরা হলেন-সাহিত্যে মোহাম্মদ আলী (ইবনে সিরাজ) ও মুকুল রায়, কবিতায় সুলতান উদ্দিন আহমেদ, নাটকে বিপুল দেব, কাব্যগ্রন্থে ফেরদৌসী বেগম বিউটি, আবৃত্তিতে নারায়ণ চন্দ্র বর্মা, সাংবাদিকতায় রজতকান্তি বর্মন, অংকনে শেখ জিয়াউল করিম টিপু, গ্রাফিক্সে কায়সার রহমান রোমেল ও আশিকুর রহমান ইমন।
গাইবান্ধা বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় পৌরপার্কের শহীদ মিনার চত্ত্বরে প্রয়াত কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ শীর্ষক অনুষ্ঠানে তাঁদের হাতে এ স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।
এরআগে শহীদ মিনার চত্ত্বরে সকাল ১০টায় শিশু-কিশোরদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকেলে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, স্মরণিকা ‘মুখ’র মোড়ক উন্মোচন, প্রতিযোগিতা বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এরপর আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোররা সম্মাননাপ্রাপ্ত দশ বিশিষ্টজনকে উত্তরীয় পরিয়ে দিয়ে তাদের হাতে ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ ক্রেস্ট ও সনদ তুলে দেয় হয়। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।
বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি পিটু রশিদ জানান, সংগঠনটি লিটলম্যাগ আন্দোলনের পুরোধা, শিল্প-সাহিত্য ভাবনার ছোট কাগজ শব্দ সম্পাদক, প্রয়াত কবি সরোজ দেব স্মরণে এখন থেকে প্রতি বছর সাহিত্য-সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখক ও বিশিষ্টজনদের ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ দেবার সিদ্ধান্ত নিয়েছে।
আপনার মতামত লিখুন :