জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খালাস তারেক রহমান ডাক্তার, জুবাইদা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালাস দিয়েছেন হাইকোর্ট, বুধবার ( ২৮ মে) বিচারপতি খাইরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন, এর মধ্য দিয়ে সব মামলায় দন্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান,
গত সোমবার (২৬ মে) শুনানি শেষে আপিলের রায় দিতে (২৮ মে) দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত,
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান, আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহাজান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম,
আইনজীবী এস এম শাহাজান বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে, একটাও জ্ঞাত আয় বহির্ভূত না, অসাধু না, একটা সম্পত্তি ও বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের বাইরে এই পরিবারের কোন ঠিকানা নেই,
তিনি আরো ও বলেন, সেনানিবাসে মইনুল রোডের বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেওয়া হয়েছিল সেটাও এই মামলায় দুদক বলেছে, এটা তারেক রহমানের অর্জিত সম্পদ, এবং এটা অবৈধ সম্পদ, অথচ এটা সরকার নিয়মকানুন মেনে বরাদ্দ দেওয়া হয়েছিল, আরেকটা সম্পত্তি আছে গুলশানে, সেটাও রাষ্ট্রীয়ভাবে দেওয়া ৩৩ টাকা মূল্য মানের অথচ মামলায় তাই প্রমাণ কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছিল, বিচারের নামে এরকম প্রহসন আমি আমার ওকালতি
জীবনে দেখিনি,
গত ( ১৪ মে)ডা জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট, একইসঙ্গে জরিমানা স্থগিত করে ওইদিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়, গত (১৩ মে) আপিল দায়েরে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট বিলম্ব মার্জনার পর ডা জোবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর, তারেক রহমান জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক,
এ মামলার বিচার শেষে ২০২৩ সালে ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে দুই ধারায় মোট ৯ বছর এবং তার স্ত্রী ডা জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোঃ আছাদুজ্জামান
রায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ এর ২৬/(২) ধারায় তারেক রহমানকে তিন বছর এবং ২৭-(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়, পাশাপাশি তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়,
জুবাইদা রহমানকে ২৭/(১) ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়, পরে এক আবেদনে পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়,
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন ডাক্তার জোবাইদা রহমান, ১৭ বছর পর চলতি বছরে (৬ মে) শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন তিনি,
আপনার মতামত লিখুন :