মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে বিপুল ভারতীয় অবৈধ পণ্য জব্দ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

এম এ সিদ্দিক, খাগড়াছড়ি জেলা 



২০ আগস্ট ২০২৫ তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি এর নির্দেশনায় এবং ওয়ারেন্ট অফিসার মোঃ আশেক এলাহী এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য (চকলেট, ঔষধ ও পারফিউম) জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার ২৬০ টাকা। জব্দকৃত পণ্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

অবৈধ চোরাচালান প্রতিরোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ