শেখ হাসিনা আবার এদেশের প্রধানমন্ত্রী হবেন,মানুষের ভাগ্যের উন্নয়ন হবে,মববাজি বন্ধ হবে– যুবলীগ নেতা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ হাসিনা আবার এদেশের প্রধানমন্ত্রী হবেন,মানুষের ভাগ্যের উন্নয়ন হবে,মববাজি বন্ধ হবে– যুবলীগ নেতা
_________________________________


একজন দেশপ্রেমিক যোদ্ধাকে কখনো স্বৈরাচারীর লোহার জঞ্জির দমিয়ে রাখতে পারে না। সত্য ও ন্যায়ের আদর্শিক হিসেবে দেশপ্রেমিক আজীবন লড়ে যাবেন— এটাই স্বাভাবিক। আজ বাংলাদেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজারে হাজারে মিথ্যা মামলায় কারাগারে। ফ্যাসিস্ট ইউনূস দেশবিক্রি করতে বাংলাদেশের পক্ষে রাজপথে সংগ্রাম করা সৈনিকদের অবরুদ্ধ করার ব্যবস্থা করেছে। বিএনপি সরকারও ফ্যাসিস্ট ইউনূসের ফ্যাসিজম বলবৎ রেখেছে ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের কারারুদ্ধ করে দমনপীড়নের মাধ্যমেই। 

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছে, দেশবিরোধীরা বিগত আঠারো মাসে নানা কায়দায় দেশের সার্বভৌমত্বকে খর্ব করেছে; দেশের মানুষ ভালো নেই। মব এখনো চলমান; স্বাধীনতার বিরোধীতাকারীরা এখনো আইনের উর্ধ্বে। 

আঠারো মাস পার হয়েছে; বাংলাদেশ সৃষ্টিকারী দল আওয়ামী লীগকে বিলীন করতে জঙ্গী ও সন্ত্রাসবাদিরা উঠে পড়ে লেগেছে। এত নির্যাতন-নিপীড়নের পরেও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আপোষহীন নেতাকর্মীরা এখনো দৃঢ়চিত্তে জননেত্রী শেখ হাসিনার সফল প্রত্যাবর্তনের বার্তা দেয়; কারণ তিনি আসবেনই, বাংলাদেশের মানুষের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে কিন্তু লড়াই-সংগ্রাম এখনো থেমে যায়নি; দখলদারদের হাত থেকে দেশ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা বদ্ধ পরিকর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ