গত ২৪ ঘন্টায় সারাদেশে ২৮৮ জনের ডেঙ্গু সনাক্ত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
গত ২৪ ঘন্টায় এসিড মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের কোথাও মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে এই সময়ের মধ্য নতুন করে আরো ও২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন আক্রান্ত বরিশাল বিভাগে, বুধবার ( ১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)২৬১জন, ময়মনসিংহ বিভাগে( সিটি কর্পোরেশনের বাইরে)২,জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১,জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ জন রয়েছেন,
২৪ ঘন্টায় ২৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮৩২ জন চলতি বছরের ১১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার,৩,শত,১৩ জন, এর মধ্য ৬০ দশমিক এক শতাংশ পুরুষ, এবং ৩৯.দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন,গত,,২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো ও মৃত্যু হয়নি, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে,
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু বরণ করেছেন ৫৭৫ জন, এর আগে ২০২৩ সালে এক জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০ ৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে পাতালে ভর্তি হওয়ার মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন,
আপনার মতামত লিখুন :