জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইব্রাহিম হোসেন
স্টাফ রিপোর্টার,জয়পুহাটঃ



 ৩০জুন২০২৫সালে জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এসময় রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর শ্যালককে থানা হেফাজতে নেয়া হয়েছে।
ট্যাগঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ