নীলফামারী জেলা জামায়াতের স্হানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার উদ্যোগে এক মত বিনিময় সভা বৃহস্পতিবার ৫ই জুন সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আল হেলাল একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাওার উপস্থিত জনপ্রতিনিধি গনকে আমীরে জামায়াতের অগ্রীম ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন এবং জনপ্রতিনিধিগনকে স্বচ্ছতার সহিত দায়িত্ব পালন করে জামায়াতের ইমেজ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের পক্ষে জনমত তৈরিতে জনপ্রতিনিধিগনকে দায়িত্ব শীল ভুমিকা পালনের আহবান জানান। বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিগন বক্তব্য রাখেন।
এসময় জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, জেলা অফিস ও মানব সম্পদ সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক মো: ছাদের হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য কাজী আব্দুল মালেক,জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদের, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
নীলফামারী সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ,জলঢাকা উপজেলা আমীর মাষ্টার মোখলেছুর রহমান, ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান,সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আবদুল মোন্তাকিম সহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :