শ্রীমঙ্গলে ফুতপাতের কাজে অনিয়মের প্রতিবাদে কালবেলা সাংবাদিককে লাঞ্চিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অন্তর মিয়া,
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের পাশের ফুতপাতের কাজে অনিয়ম নিয়ে প্রতিবেদন করতে গিয়ে লাঞ্চিত হয়েছেন কালবেলা সাংবাদিক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার সময় এই ঘটনা ঘটে। কালবেলা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এবং শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকে দাশ সুমন, লাইভে এসে অনিয়মদুর্নীতি নিয়ে শত্যতা তুলে ধরার চেষ্টা করলে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিতে দেখা যায় শ্রীমঙ্গলের ঠিকাদার কুতুবউদ্দিনকে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুপুরের দিকে এসকে দাশ সুমন ফেসবুক লাইভে আসেন এবং সেখানে উপস্থিত ফুতপাতের উপর নতুন টাইলস বসানোর কাজের সময় টাইলসের মসলা (সিমেন্ট ও বালু) নিয়ে প্রমাণ দিয়ে দেখান যে, বালুর পরিমাণ বেশি এবং সিমেন্ট কম রয়েছে। এই সময় ঠিকাদার কুতুব উদ্দিন এসে এসকে দাশ সুমনকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। ঘটনাটি উপস্থিত লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যারা বলছেন, আগে ব্যবহৃত টাইলসগুলোই ভালো ছিল এবং নতুন কাজের পেছনে অনিয়ম লক্ষণীয়।
এসকে দাশ সুমন জানিয়েছেন, "আমি সকাল থেকে বিভিন্ন লোকের কাছ থেকে ফোন পাচ্ছিলাম যে এখানে কাজের অনিয়ম হচ্ছে। তাই আমি লাইভে এসে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছিলাম। অশ্লীল ভাষায় কথা বলার সময় ঠিকাদার আমাকে ও অন্যান্য সাংবাদিকদের গালাগাল দিতে থাকে। আমি বিষয়টি বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
ঘটনাক্রমে ঠিকাদার কুতুব উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ইসলাম উদ্দিন জানিয়েছেন, "ফুতপাতের টাইলস বসানো নিয়ে যে অভিযোগ এসেছে, তা আমরা খতিয়ে দেখছি। সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া উক্ত ঘটনার ভিডিওটি ১৪ মিনিট ৪৭ সেকেন্ডের, যেখানে বিষয়টির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
আপনার মতামত লিখুন :