সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সফল অস্ত্রোপচার, জ্ঞান ফিরেছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) :
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা রবিউল আওয়াল লাভলুর সফলভাবে অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁর জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতের নারায়ণা হাসপাতালে উপমহাদেশের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন ডা. দেবী শেঠীর তত্ত্বাবধানে তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বিষয়টি তাঁর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সফল অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে, সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা সার্বক্ষণিক নজর রাখছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল-৬ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
তাঁর সুস্থতা কামনায় নাগরপুর ও দেলদুয়ারসহ টাঙ্গাইল-৬ আসনের সর্বস্তরের মানুষ দোয়া ও শুভকামনা অব্যাহত রেখেছেন।
আপনার মতামত লিখুন :