ধামইরহাট উপজেলা দপ্তর প্রধানদের সঙ্গে এম পির মতবিনিময়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ধামইরহাট উপজেলা দপ্তর প্রধানদের সঙ্গে  এম পির মতবিনিময়  
______________________________


নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের  সঙ্গে মতবিনিময় সভা করছেন নওগাঁ -২ আসনের নবনির্বাচিত মাননীয় সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক। 

২৪ শে ফেব্রুয়ারী মংগলবার দুপুর ২২ টায় উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমানের,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মনছুর আলী,সহ উপজেলা পরিষদের স্হানীয় সরকার, কৃষি, শিক্ষা, মৎস,প্রাণী সম্পদ,সমাজসেবা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 সকল দপ্তরের কর্মকর্তা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। জনপ্রতিনিধি ও প্রশাসনের উন্নয়নের কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। মাননীয় সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক বলেন উপজেলার প্রতিটি দপ্তর জনগণের সংগে সম্পৃক্ত। তিনি জনগণের কল্যান প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যত্ত করেন। 

মোঃ নুরুল ইসলাম 
,নওগাঁ প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ