খুলনায় আরো দুজনের মৃত্যু বিষাক্ত মদ্যপানে, অসুস্থ কয়েকজন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনা
খুলনায় বিষাক্ত মদ্যপানে আরো ও দু জনের মৃত্যু হয়েছে, দুজনের একজনের শুক্রবার রাতে এবং অপরজনের শনিবার রাতে মৃত্যু হয়, ঘটনাটি খুলনার ফুলতলাতে ডুমুরিয়ার উপজেলার থূকরা গ্রামের ঘটে, তবে এ ঘটনায় আরো ও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত দু জন হলেন, থুকড়া গ্রামের বাসিন্দা রেজওয়ান গাজীর ছেলে রবিউল গাজী এবং একই এলাকার বাসিন্দা জামির সরদারের ছেলে রাসেল সরদার।
এছাড়া এ ঘটনায় একই এলাকার আরো ও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তারা তথ্য গোপন রেখে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, শুক্রবার রাতে তারা দু জনই থুকড়া বাজারে স্পীড জাতীয় অ্যালকোহল সেবন করে, রাতে রবিউল গাজীর অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, এখানে তার অবস্থা গুরুত্বর হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, এখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউল গাজীর মৃত্যু হয়, পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে সেখানে থেকে বাড়ি নিয়ে আসে এবং পরবর্তীতে তার ময়না তদন্ত ছাড়াই লাশ যাপন করা হয়।
অপরদিকে রাসেল সরদার একই দিনে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, ঘটনাটি চিকিৎসারদের খুলে বললে তারা তার চিকিৎসা করেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাসেলের শনিবার রাতে হাসপাতালে মৃত্যু হয়, সকালে তার মরা দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়, তবে এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি বলে তিনি এ প্রতিবেদককে জানান।
আপনার মতামত লিখুন :