অতি ভারি বৃষ্টিপাতে পটিয়া ছিন্নমুল কলোনী সহ নিচু এলাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সেলিম চৌধুরী 
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-



গত কয়েকদিন ভারি বৃষ্টিপাতে পটিয়া উপজেলা পৌরসভা নিম্ন অঞ্চল জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পটিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড ছিন্নমুল কলোনীতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় দুই শতাধিক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। পানি নিষ্কাসনের পথ গুলো ভরাট করে ছিন্নমুল কলোনীর পশ্চিম ও দক্ষিণ পাশে দোকান নির্মাণ করায় পানি বন্ধির শিকার হন বলে ভুক্তভোগীরা জানান। তারা এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও  গত শনিবার মধ্যরাত থেকে গতকাল দিনের বিভিন্ন সময় অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল রাত ৯টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরীতে ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, আজও নগরীতে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। অপরদিকে উত্তর বঙ্গোপসাগরের এলাকায় সঞ্চালনশীল মেঘমালার কারণে বজ্রসহ বৃষ্টিপাতের সাথে জড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পেখাঁজ জানা গেছে, গতকাল দিনভরও থেমে থেমে কখনো মাঝারি ও কখনো অতিভারি বৃষ্টি হয়েছে। ফলে নগরীর জিইসি মোড়, বহদ্দারহাট বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, বাকলিয়া মিয়াখান নগর, পাঠানটুলী চৌমুহনী এবং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর আরো কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে এটি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।এদিকে বৃষ্টির কারণে কর্মজীবী নারী–পুরুষদের বিড়ম্বনায় পড়তে হয়। সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যায়। বাড়তি ভাড়া গুণে অনেকে বাধ্য হয়ে সিএনজি টেক্সি ও রিকশাযোগে গন্তব্যস্থলে পৌঁছেন। নগরীর ২নং গেট এলাকায় কথা বেসরকারি চাকরিজীবী  কামরুন্নাহার  সাথে। তিনি বলেন, বৃষ্টির কারণে অনেকক্ষণ সড়কে দাঁড়িয়ে থাকার পরেও গাড়ি পাচ্ছি না।
পতেঙ্গা আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, গতকাল রাত ৯টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজও বৃষ্টি থাকতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ