৩১নং ওয়ার্ড সিটির মোড় জনস্বার্থে কালভার্ট নির্মাণে বাধা নেই রফিকুলের দাবি স্থানীয়দের


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিশেষ প্রতিবেদন :
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সিটির মোড় এলাকায় জনস্বার্থে একটি নতুন কালভার্ট নির্মাণের বিষয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক মতামত দেখা গেছে। এলাকাবাসীর দাবি, বর্তমান পরিস্থিতিতে কালভার্ট নির্মাণে কোনো বাধা নেই। তবে প্রকৃতিগত পরিবর্তনের কারণে পানির স্বাভাবিক প্রবাহের ধারা বদলে যাওয়ায় কালভার্টটি পূর্বনির্ধারিত স্থানে না করে কিছুটা স্থান পরিবর্তন করে নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয়দের ভাষ্যমতে, অতীতের তুলনায় বর্তমানে পানির স্রোতের দিক পরিবর্তিত হয়েছে। এ অবস্থায় একটি মহলের আপত্তির কারণে দীর্ঘদিন ধরে কালভার্ট নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
 নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় পাথর ও বালু দীর্ঘ সময় ধরে পড়ে থাকলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী আরও জানান, বর্তমান কালভার্টের একপাশে পুকুরের বাঁধ ও বাউন্ডারি নির্মাণ করায় ওই দিক দিয়ে আর পানি চলাচল সম্ভব হচ্ছে না।
 তাদের মতে, বর্তমান স্থান থেকে প্রায় ২০ ফুট দূরে কালভার্ট নির্মাণ করা হলে পূর্বের মতো পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসতে পারে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে যাবে।

স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বাস্তব পরিস্থিতি পরিদর্শন করে জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ