ওসমান হাদী আর নেই
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ওসমান হাদী আর নেই
_______________________________
গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী, যিনি ওসমান হাদী নামেই অধিক পরিচিত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন ওসমান হাদী। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে তার ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি ওঠে।
ওসমান হাদী ছিলেন তরুণ রাজনীতির একজন পরিচিত মুখ। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছিলেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সরব ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তার মৃত্যুর খবরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক
আপনার মতামত লিখুন :