নাগরপুরে সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, এলাকাজুড়ে শোক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আশরাফুল হক বাবু 
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থী সাপের কামড়ে মারা গেছেন। নিহত শাকিল (১৮) ওই গ্রামের সালাম মিয়ার ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ জুলাই  বৃহস্পতিবার বিকেল  ৫ টার  দিকে শাকিল বাড়ির বাথরুমে যান। বাথরুম থেকে ফেরার পথে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে তাকে দ্রুত টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শাকিল চলতি বছরের একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মরহুম শাকিলের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ