খুলনা প্রেসক্লাবে কি ঘটেছে জানালেন প্রধান উপদেষ্টার, প্রেস সচিব
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার ( ২৮ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে খুলনা প্রেসক্লাবে ঘটে যাওয়া বিক্ষোভ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন।
পোস্টে প্রেস সচিব লিখেছেন, আজ (শনিবার) বিকালে আমরা খুলনায় এসেছি একদিনের সফরে, সঙ্গে ছিলেন আমার প্রেস টিমের দুই সহকর্মী, আমরা খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছি, সংবাদ সম্মেলন শেষে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি, পরে আমরা খুলনা প্রেসক্লাবে থামি, সেখানে হাসিনা বিরোধী গণঅভ্যুত্থানের সময় অগ্নিসংযোগ করা হয়, প্রেসক্লাবের কর্মকর্তারা যখন আমাদের ক্লাবের পোড়া কয়েকটি কক্ষ দেখাচ্ছিলেন তখন প্রায় ২০০ ছাত্র বিক্ষোভকারী একটি মিছিল নিয়ে ক্লাব প্রাঙ্গণে আসে , তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ (কে এমপি) কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন, আমি খুলনা প্রেসক্লাব সাংবাদিকদের কাছ থেকে শুনেছি, যে তারা গত তিন দিন ধরে বিক্ষোভ করছে।
শফিকুল আলম লিখেছেন, ভিক্ষুক কারীরা তাদের অভিযোগ দায়ের করতে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, প্রেসক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আমি নিচে নেমে তাদের সঙ্গে দেখা করি, আমরা ধৈর্য সহকারে তাদের অভিযোগ শুনেছি এবং তাদের আশ্বস্ত করেছি, আমরা তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো, আমরা চা আর বিস্কুট খেলাম প্রায় ৩০ মিনিট পর আমরা কেপিসি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন করছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এরমধ্য আজ বিকালে খুলনা প্রেসক্লাবে শফিকুল আলম গেলে আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।
আপনার মতামত লিখুন :