নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সর্বসাধারনের মানববন্ধন।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধিঃ



নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত নিজস্ব ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ (৬ই মার্চ) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গীর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নীলফামারী মেডিকেল কলেজের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কলেজটির শিক্ষা কার্যক্রম সচল রাখা ও দ্রুত নিজস্ব ক্যাম্পাস স্থাপনের দাবি জানান। তারা বলেন, “আমাদের শিক্ষা জীবনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটি নিয়ে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।”
সাধারণ জনগণও এই দাবির সঙ্গে একমত প্রকাশ করে অংশগ্রহণ করেন। তাদের মতে, নীলফামারীর মতো জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের কার্যক্রম চালু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কলেজটি বন্ধ হয়ে গেলে এলাকার স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হবে।
নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে চলমান ষ'ড়য'ন্ত্রের বিরুদ্ধে নীলফামারী জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও নবগঠিত নতুন দলের নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুুষ একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিতে অংশগ্রহণ করেন এবং সকল ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জামায়াত নেতা এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবু সোয়েম। 

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা চাই, অবিলম্বে নীলফামারী মেডিকেল কলেজের সব ধরনের সংকট সমাধান করে একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি যারা এই কলেজ বন্ধের ষড়যন্ত্র করছে, তাদের মুখোশ উন্মোচন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।”
শিক্ষার্থীরা মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
জানাযায়, এই আন্দোলনকে ঘিরে নীলফামারী জেলায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ